০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

হাইকোর্টের নির্দেশনায় পাস্তুরিত দুধের ১১টি নমুনা পরীক্ষায় ক্ষতিকর জীবাণু পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা বিসিএসআইআর ও জনস্বাস্থ্য ইন্সটিটিউট। এ ঘটনায় প্রাণসহ ১০টি পাস্তুরিত দুধ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার এ মামলা দায়ের করে নিরাপদ খাদ্য অধিদফতর কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার প্রাণসহ ১১টি কোম্পানির পাস্তুরিত দুধে সীসার উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি বাজারে বিক্রি হওয়া খোলা দুধের নমুনায় ক্যাডিমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে বলেও তাদের প্রতিবেদনে বলা হয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কোম্পানিগুলো হলো- প্রাণ মিল্ক, মিল্কভিটা, ডেইরি ফ্রেশ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আড়ং ডেইরি, আইরান, পিউরা, সেইফ মিল্ক।

শুনানি শেষে আদালত আদেশে বলেন, ওই প্রতিবেদনের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৯:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯