১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

লিবীয় উপকূলে নৌকা ডুবে ১১৫ শরণার্থী নিখোঁজ

লিবীয় উপকূলে নৌকা ডুবে ১১৫ শরণার্থী নিখোঁজ রয়েছেন। অনুমান করা হচ্ছে শরণার্থীরা সবাই পানিতে ডুবে মারা গেছেন।

শরণার্থী বোঝাই ওই নৌকাটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে, জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৩৪ জনকে।এদের মধ্যে অধিকাংশই আফ্রিকা এবং আরব দেশের নাগরিক। জেনারেল কাছেম জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে ৮ কিলোমিটার দূরে ওই নৌকাটি ডুবে যায়।

রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস শহর থেকে যাত্রা করেছিল ওই নৌকাটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, দুর্ঘটনায় ১৫০ জন নিখোঁজ হয়েছে। এছাড়া স্থানীয় জেলেদের সহায়তায় আরও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের লিবিয়ায় ফেরত নিয়ে গেছে উপকূলরক্ষী বাহিনী।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

লিবীয় উপকূলে নৌকা ডুবে ১১৫ শরণার্থী নিখোঁজ

প্রকাশিত : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯