১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে চোরাগোপ্তা হামলা: ১০ সেনা নিহত

পাকিস্তানে চোরাগোপ্তা হামলায় এক কর্মকর্তাসহ ১০ সেনা নিহত হয়েছেন।

দেশটির বেলুচিস্তান প্রদেশের নৃ-গোষ্ঠী অধ্যুষিত জেলা উত্তর ওয়াজিরিস্তানে পরপর দুটি হামলার ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখার (আইএসপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে ডন।

দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানের গুরবাজ নামক একটি এলাকায়। সেখানে সামরিক বাহিনীর একটি গাড়িতে চোরাগোপ্তা হামলা চালালে ছয়জন সেনা নিহত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে (আইএসপিআর) দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ওয়াজিরিস্তানের গুরবাজে টহলরত সেনাদের ওপর সীমান্তের অপরপাশ থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে ছয় সেনা শহীদ হয়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

এই হামলার কিছুক্ষণ আগে বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (এফসি) একটি টহল দলের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যা করে অজ্ঞাত জঙ্গিরা। এই হামলার দায় কোনো সশস্ত্র কিংবা সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান ১০ সেনা নিহত হওয়ার বিষয়ে শোক জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি আমাদের সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই, যারা নিজেদের জীবন দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করে দেশকে নিরাপদ করার কাজ করে গেছেন।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

পাকিস্তানে চোরাগোপ্তা হামলা: ১০ সেনা নিহত

প্রকাশিত : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯