১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে এটা তার প্রথম সফর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর।

অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তার সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানিবণ্টন চুক্তিসহ অভিন্ন নদীগুলোর পানির ভাগাভাগি, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা, ভারতের ঋণের বিষয়সহ সার্বিক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন। এ ছাড়াও অক্টোবরে শেখ হাসিনার সফরের বিস্তারিত কর্মসূচি এই সফরে নির্ধারণ করা হতে পারে বলে জানা যায়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯