০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

দুই বাসের সংঘর্ষ নিহত ৩

দুই বাসের সংঘর্ষে এক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), বাসযাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছালে সোনার বাংলা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজ নামে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের চালক ও এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান দুর্ঘটনায় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দুই বাসের সংঘর্ষ নিহত ৩

প্রকাশিত : ১২:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯