০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কসবায় ১টি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ ১ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়। শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক। কসবা থানা সূত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করছিলেন। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখে।

পরে সে এগুলো দেখতে পেয়ে কৌতূহল বশত তুলে নেয়। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য অভিযুক্তের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবায় ফোন দেন।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে শামিম মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

কসবায় ১টি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ ১ যুবক আটক

প্রকাশিত : ০৫:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬