১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

২২ আগস্ট ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে । উপজেলার হ্নীলার জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা এবং হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, ২২ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে ছিলেন ওমর ফারুক। এ সময় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে তুলে নিয়ে যায়। পরে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ফারুকের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনেরা সেখানে গেলে সন্ত্রাসীরা তার মরদেহ আনতেও বাধা দেয়।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটলো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকায় আধিপত্য বিস্তার বা আর্থিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯