০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্পেনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৭

স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ মায়োর্কার আকাশে ছোট একটি বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৫ আগস্ট গতকাল (রোববার) স্থানীয় সময় দেড়টার দিকে দ্বীপ শহরের ইনকা হাসপাতাল বরাবর আকাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিয়ো দে মায়োর্কার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম। ওই দুজনসহ নিহত পাঁচজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। বাকি দুজন ছোট বিমানটির দুই আসনে বসা ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ইনকার রাস্তায় আকাশযান দুটির ধ্বংসস্তূপ পড়ে আছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

স্পেনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ৭

প্রকাশিত : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯