০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টেবিলেই মৃত্যু ব্যাংক কর্মকর্তার!

রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গহর জাহান নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২৬ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা জাহানের মৃত্যুর ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারী কর্মকর্তার ডেস্কে একজন নারী গ্রাহক আসেন। তার কাছ থেকে একটি কাগজ নিয়ে দেখছিলেন গহর জাহান। এ সময় পানি খান তিনি। এছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তখন তিনি নিচে পড়ে যান। এরপর সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান। গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

প্রাইম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ও জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে। জানা গেছে, গহর জাহানের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টেবিলেই মৃত্যু ব্যাংক কর্মকর্তার!

প্রকাশিত : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯