০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কলেজছাত্রকে কুপিয়ে খুন

নড়াইলে এক কলেজছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। তার নাম সাগর দাস (১৮) । ২৮ আগস্ট (বুধবার) সকাল ৮টার দিকে নড়াইল সদরের নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সাগর নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার মাথায় কোপের চিহ্নসহ শরীরে আঘাত রয়েছে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল পড়ে ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট গতকাল (মঙ্গলবার) বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। কিন্তু রাত অবধি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করা হয়। এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ওই স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, হত্যার কারণ ও এতে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কলেজছাত্রকে কুপিয়ে খুন

প্রকাশিত : ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯