০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু মো. ইরান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। নিহত জলদস্যু পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।

৩০ আগস্ট (শুক্রবার) সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বন্দুকযুদ্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান। তিনি বলেন, বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় সকাল সোয়া ৮টার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

প্রকাশিত : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯