১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম

নারায়ণগঞ্জে এক মা একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছে। তিনটি সন্তানের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে শিশু।

শুক্রবার সকালে নগরীর ডন চেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতালে এ তিন শিশু জন্ম নেয়। সদর উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা চাকুরিজীবী আব্দুস সামাদের স্ত্রী নাসরিন আক্তার একসঙ্গে তিন সন্তান জন্ম দেন। একসঙ্গে তিন সন্তান পাওয়ায় এ দম্পতি আনন্দিত।

চিকিৎসক জানিয়েছেন, তিন নবজাতক ও মা সুস্থ্য আছে।

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শারমিন সিদ্দিকা রুমকি  জানিয়েছেন, সকাল ১১টায় মেডিস্টার হাসপাতালে এই চিকিৎসকের তত্বাবধানে সিজার অপারেশনে তিন শিশু ভূমিষ্ঠ হয়।

তিন সন্তানের পিতা আব্দুস সামাদ জানিয়েছেন, বিয়ের ছয় বছর পর একইসঙ্গে তিনটি সন্তান জন্ম হওয়ায় তারা অনেক খুশি। তিনি মুক্তারপুরে প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার শোভানগর উপজেলার তারাবাড়িয়া গ্রামে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

একসঙ্গে দুই মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম

প্রকাশিত : ০৯:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯