০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি লন্ডনে পৌঁছেছেন

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন পৌঁছেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে তাকে বহনকারী বিমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এর আগে রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাষ্ট্রপতি লন্ডনে পৌঁছেছেন

প্রকাশিত : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯