০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর-৩ আসনে উপনির্বাচন ৫ অক্টোবর

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।

এই আসনে এবার সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

রবিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, শূন্য আসনটিতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

রংপুর-৩ আসনে উপনির্বাচন ৫ অক্টোবর

প্রকাশিত : ০১:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯