০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চকরিয়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন প্রশাসন

কক্সবাজারের চকরিয়ায় ৮ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন।

রবিবার (১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালীর উত্তর ঘুনিয়াস্থ মেয়ের বাড়িতে তথ্য অফিসের কর্মকর্তা উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।

জানাগেছে, রবিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়াস্থ মেয়ের বাড়িতে চকরিয়া উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা মাসুদা আক্তারের নেতৃত্বে তথ্য অফিসের সহকারী টুম্পা নাথ ও রুমাইনা জন্নাত উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন।

চকরিয়া উপজেলা তথ্য কর্মকর্তা মাসুদা আক্তার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়ার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে ও দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর সাথে একই এলাকার বদিউল আলমের ছেলে মো. সাগর এর সাথে আগামী সোমবার বিয়ের দিন ধার্য্য ছিল এবং রবিবার রাতে মেহেদী সজ্জার আয়োজনও শেষ পর্যায়ে।

তিনি বলেন, বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান স্যারকে অবগত করি। তিনি আমাদের নির্দেশ দেন দ্রুত উক্ত বিবাহ বন্ধ করে দিতে। ইউএনও স্যারের নির্দেশে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে মেয়ে ও ছেলের বাড়িতে যাই। তাদের উভয় পক্ষের অভিভাবককে বাল্যবিয়ের সুফল-কুফল সম্পর্কে অবগত করলে তারা বিয়ে দেবে না বলে জানালে তাদের ইউএনও স্যারের কাছে নিয়ে আসি।

এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন তথ্য অফিসের কর্মকর্তা মাসুদা আক্তার বাল্যবিয়ের বিষয়টি জানানোর পর তাদেরকে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করতে বলি এবং দুপক্ষের অভিভাবকদের উপজেলা কার্যালয়ে নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করি। পরে মুছলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হাফেজ্জী সেবা পদক পেল বিআরএফ ইয়ুথ ক্লাব

চকরিয়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন প্রশাসন

প্রকাশিত : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯