০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোন বন্ধের নির্দেশ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পর বিটিআরসি এ পদক্ষেপ নিয়েছে।
বিটিআরসির নির্দেশনায় অপারেটরদের বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধা না পায় এ বিষয়টি নিশ্চিত করতে সংস্থাসমূহকে নির্দেশনা দেয়া হয়েছিল।

কিন্তু কমিশন থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি থেকে এবং বিভিন্ন পত্র-পত্রিকা, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপক হারে সিম/রিম ব্যবহার-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

এমতাবস্থায়, আগামী সাত কার্ দিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠীর মাধ্যমে সিম ব্যবহার বন্ধ তথা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা প্রদান না করা সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০৫:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯