গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ।
মঙ্গলবার বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের আত্মার শান্তি কামনায় ফতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এসময় টুঙ্গিপাড়া ইউএনও নাকিব হাসান তরফদার, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম, আব্দুল আজিজ, এজিএম (প্রটোকল) সোলায়মান আলী, গোপালগঞ্জ জেলা শাখার এজিএম আব্দুর রশীদ, এসপিও জয়ন্ত পাল সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















