ডিজিটাল বাংলাদেশ ও একটি আধুনিক মানবিক শহর গড়ার স্বপ্ন দেখিয়েছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।তারই ধারাবাহিকতায় শ্রীপুরের সচেতন সাংবাদিক সমাজ কিছু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।
৩রা সেপ্টেম্বর (মঙ্গলবার)সকাল ১১ টায় গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের সাথে থেকে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান।এসময় তারা বিভিন্ন দোকানপাটে গিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
জনসচেতনতামূলক এই উদ্যোগকে বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েন এবং অংশগ্রহণ করেন যুবলীগনেতা,আহাদ আলী,আলমগীর, ফরহাদ, সজীব,ছাত্রলীগ নেতা কাউছার, সাকিল,রায়হান্স প্রমূখ।
পরে শ্রীপুর থেকে মোটরসাইকেল যোগে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ শেষে মাওনা চৌরাস্তা গিয়ে শেষ হয়।এ সময় প্রচারণায় সহযোগী ছিলেন তানভীর আহমেদ (দৈনিক বিজনেস বাংলাদেশ), প্রভাষক মানিক মিয়া (দৈনিক বাস্তবচিত্র), আফজাল হোসেন (আমাদের অর্থনীতি)মোঃ ফোয়াদ মন্ডল (দৈনিক বাংলাদেশ সমাচার) আঃখালেক (দৈনিক বর্তমান দিন), মোঃ বাবুল ( পল্লী টিভি)মোঃ হেলাল (দৈনিক ঘোষনা) বিবিসি টাইমসের ফাহাদ সহ প্রমুখ।প্রচারণায় সার্বিক সহযোগীতায় ছিলেন হামীম ট্রেডার্স ও বিশেষ কৃতজ্ঞতায় ছিলেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















