সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে থানা সদরের মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,জেলা বিএনপি’র উপদেষ্টা হেদাতুল হক আইয়ুব,সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ,সদস্য রাহিদ মান্নান লেলিন ও আব্দুল আলিম শেখ।
সলঙ্গা থানা বিএনপি’র সদস্য ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,থানা যুবদলের সভাপতি রাশেদুল হাসান পাপন, থানা স্বেচ্ছসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান সুজন,সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম,থানা ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম,যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ। এসময় জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক ও সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















