০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

‘রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে, মিয়ানমারকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে। মিয়ানমারকে অবশ্যই তাদের দেশে এসব মানুষকে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

আবারও বলছি- মিয়ানমারকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

‘রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র’

প্রকাশিত : ০৬:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯