১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বৃদ্ধা ভাবিকে নির্মমভাবে পেটালেন দেবর

নিঃসন্তান এক বৃদ্ধা ভাবিকে নির্মমভাবে পেটালেন দেবর । হাত থেকে ভাত-তরকারি মাটিতে পড়ে যাওয়ার পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে দেবর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ওই দেবর ও বাড়ির কাজের মহিলাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধৃতদের মঙ্গলবার (৩ সেপ্টেম্ব) দুপুরে আদালতে নেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালপুর গ্রামের মৃত আবদুল মালেকের নিঃসন্তান স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর মৃত্যুর পর থেকে তার দেবর কানু মিয়ার পরিবারের সঙ্গেই বসবাস করে আসছিলেন।

এলাকাবাসী জানান, বড় ভাইয়ের মৃত্যুর পর তার (বড় ভাই) সম্পত্তি নিঃসন্তান ভাবির কাছ থেকে লিখে নেওয়ার জন্য দেবর কানু প্রায়ই ওই বৃদ্ধার ওপর অত্যাচার করত। ঘটনার দিন সোমবার রাতে ভাত খাওয়ার সময় অসাবধানবশত বৃদ্ধার হাত থেকে ভাতের থালা ও তরকারি পড়ে গেলে দেবর কানু বৃদ্ধা ভাবির ওপর চড়াও হয়।

আহত বৃদ্ধার ভাইয়ের ছেলে নূরে আলম অভিযোগ করেন, ফুপিকে (বৃদ্ধা) তাঁর দেবর কানু মিয়া সম্পত্তির লোভে তুচ্ছ ঘটনায় প্রায়ই মারধর করতেন। আমরা তার মতো অমানুষের (দেবর) কঠোর বিচার দেখতে চাই।

নবীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় দেবর কানু ও কাজের মহিলা তাছলিমাকে গ্রেপ্তার করে মঙ্গলবার কোর্টে চালান করা হয়েছে। এ বিষয়ে আহত বৃদ্ধার ভাই মতিন বাদী হয়ে মামলা করেছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

বৃদ্ধা ভাবিকে নির্মমভাবে পেটালেন দেবর

প্রকাশিত : ০৭:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯