০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

তালাকের পর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় স্বামী আটক

প্রতীকী-ছবি

তালাক দেয়ার পর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে তানভীর হোসেন নাঈম (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্তের পর তাকে বগুড়া সদর থানা এলাকা থেকে আটক করেছে। তানভীর বগুড়ার ফুলবাড়ী গ্রামের আবু তালেবের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কৃষ্ণ দাস জানান, ২০১৬ সালে তানভীরের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় চলতি বছরের আগস্ট মাসের ৯ তারিখ তাকে তালাক দেয় স্ত্রী। কিন্তু তালাক দেয়ার পর থেকেই আগের ধারণকৃত বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে স্ত্রী ও তার পরিবারকে ব্ল্যাকমেইল করতে থাকে তানভীর। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে ৩০ আগস্ট আশুলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (৭১ নং) দায়ের করেন।

আটকের সময় তানভীরের কাছ থেকে ২টি মুঠোফোন, একটি পেনড্রাইভ ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বগুড়া সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

তালাকের পর স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ায় স্বামী আটক

প্রকাশিত : ০২:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯