০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে হ্যারিকেন ডোরিয়ান

বাহামা দ্বীপে কমপক্ষে ২০ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর হ্যারিকেন ডোরিয়ান এখন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দিকে। গতি বাড়িয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বাহামাতে আঘাত হানার পর হ্যারিকেন ডোরিয়ান কিছুটা দূর্বল হয়ে পড়লেও বর্তমানে আবার শক্তিশালী হয়ে ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে।

ডোরিয়ানের ক্ষয়ক্ষতি থেকে নিরাপদে থাকতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত নাগরিকদের জন্য সর্বদা জরুরি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তিন নম্বর ক্যাটেগরির এই হ্যারিকেন ডোরিয়ান ধীরে ধীরে বাহামা থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) হ্যারিকেন ডোরিয়ান বাহামা দ্বীপপুঞ্জে আঘাত করে। ঘন্টায় ২৯৮ কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে বাহামায় আঘাত করে হ্যারিকেনটি। প্রায় দুই দিন ধরে বাহামাতে তান্ডব চালায় ডোরিয়ান

বাহামার প্রধানমন্ত্রী হাবার্ট মিন্নিস বিবিসিকে জানিয়েছেন, বাহামার ইতিহাসে হ্যারিকেন ডোরিয়ানই সবচেয়ে বড় জাতীয় বিপর্যয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে হ্যারিকেন ডোরিয়ান

প্রকাশিত : ০১:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯