০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য

লন্ডনে বাংলাদেশি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং যোবায়ের নামের কোনো ব্যক্তির সাথে কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত এমন খবর কমিশনের দৃষ্টিগোচর হলে আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ হাই কমিশন লন্ডন বলছে, ‘যোবায়ের নামক কোনো ব্যক্তির সাথে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেনি এবং এ ধরনের কোনো ব্যক্তির সাথে বাংলাদেশ হাই কমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি হাই কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট। এজন্য শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করার যে কথা বলা হয়েছে সে বিষয়েও হাই কমিশন অবগত নয়।

একইসঙ্গে কমিশন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শ দিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য

প্রকাশিত : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯