১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কেনিয়া ও এর আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় খাতগুলো অনুসন্ধান করার নির্দেশনা দিয়েছেন।

কেনিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কেনিয়া উভয় দেশের ব্যাপক সম্ভাবনাময় খাত রয়েছে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি দু’দেশের স্বার্থে সম্ভাবনাময় খাতগুলো যৌথভাবে ব্যবহার করার নির্দেশনা দেন। এ সময় হাইকমিশনারও তার দায়িত্বপালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

রাষ্ট্রপতির সঙ্গে কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

প্রকাশিত : ০৮:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯