০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

বিপিএল হবে এবার বঙ্গবন্ধুর নামে : পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে, টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’

এবারের বিপিএলে সাতটি দল খেলবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, সব দায়িত্ব বিসিবির। সব কিছু ঠিক করে আমরা জানিয়ে দিব। তবে নাম হবে বঙ্গবন্ধু বিপিএল।’

আগামী ডিসেম্বরের ৩ তারিখে বিপিএলের উদ্বোধন হবে। ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে ৬ ডিসেম্বর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিপিএল হবে এবার বঙ্গবন্ধুর নামে : পাপন

প্রকাশিত : ০৪:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯