০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ভোপালে প্রতিমা বিসর্জন নৌকা উল্টে ১১ জনের মৃত্যু

গণেশ প্রতিমা বিসর্জনের সময় ভারতের মধ্যপ্রদেশের ভোপালে নৌকা উল্টে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

ভোপালের খালটাপুরায় লোয়ার হ্রদে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে হ্রদ থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দু’টি নৌকা একসঙ্গে করে গণেশ মূর্তি বিসর্জনের কাজ চলছিল। এসময় নৌকা উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত নৌকাতে ২০ জনের উপর মানুষ ছিল। খবর এনডিটিভির।

অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে নৌকা ডুবে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। মধ্যপ্রদেশের জনসংযোগ মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন, ছয়টি দেহ শনাক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ভোপালে প্রতিমা বিসর্জন নৌকা উল্টে ১১ জনের মৃত্যু

প্রকাশিত : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯