০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু বইমেলা নিয়ে মতবিনিময়

নিউইয়র্কে প্রথম বঙ্গবন্ধু বইমেলা সফল করতে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে মুজিব বর্ষ উদ্‌যাপন পরিষদ, যুক্তরাষ্ট্র এই মতবিনিময় সভার আয়োজন করে।

সংগঠনের আহ্বায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু বইমেলা নিউইয়র্কের সদস্যসচিব শিবলী ছাদেকের সঞ্চালনায় কবি-লেখকদের প্রাণবন্ত অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বইমেলার আহ্বায়ক লেখক আবু রায়হান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুজিব বর্ষ উদ্‌যাপন পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্যসচিব নুরুল আমিন, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।

মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনজুর আলম, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সেক্রেটারি নূর এ এলাহি মিনা।
মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি কবি কামাল চৌধুরী।

কবির বক্তব্য শেষে মতামত রাখেন কবি ফকির ইলিয়াস, লেখক হাসান আল আবদুল্লাহ, কবি শামস আল মোমিন, অভিনেত্রী লুৎফুন্নাহার লতা, সমাজসেবক মিনহাজ শাম্মু, লেখক ইশতিয়াক রুপু, লেখক আবু সাইদ রতন, ছড়াকার মনজুর কাদের, ছড়াকার খালেদ শরফুদ্দিন, শিব্বির আহামেদ, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, সাংবাদিক আকবর হায়দার।

কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান সমন্বয়কারী মাহাফুজ হায়দার, প্রচার সম্পাদক আবদুল হামিদ, নান্টু মিঞা, সদস্য সুমন মাহমুদ, মাহামুদুল হাসান, কিবরিয়া জামান।

সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মাধ্যমে এবং নিউইয়র্কে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে ২০ থেকে ২২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু বইমেলা সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বঙ্গবন্ধু বইমেলা নিয়ে মতবিনিময়

প্রকাশিত : ০৭:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯