১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ফাইনাল ম্যাচ না হলে কি হবে

দ্বিতীয় কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের মাটিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাটিতে সুযোগ এসেছে সাকিব-মুশফিকদের সামনে।

হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে বৃষ্টির কারণে ভেসে যাতে পারে স্বপ্নের ফাইনাল। এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি পড়তে থাকলে নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হবে না। আবহাওয়া পূর্বাভাসে সন্ধ্যার পরেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা আছে। এই বৃষ্টির কারণে যদি খেলা একবারে মাঠে না গড়ায় অর্থ্যাৎ কোনো ফলাফল না আসে তাহলে এই টুর্নামেন্টের বিধি অনুসারে বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন হবে।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিনজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ছাড়া আরেকটি দল হলো জিম্বাবুয়ে। টানা তিন ম্যাচে হেরে গ্রুপপর্বের দুই ম্যাচ বাকি থাকতেই বাদ পড়ে যায় জিম্বাবুয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি জয় বাংলাদেশের আর দুটি ম্যাচে জিতেছে আফগানিস্তান। একটি মাত্র জয় পেয়েছে জিম্বাবুয়ে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফাইনাল ম্যাচ না হলে কি হবে

প্রকাশিত : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯