০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কোহালি ০ করলে দায়ী অনুষ্কা!

বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার বা বান্ধবীকে সঙ্গে থাকার অনুমতি না দেয়ার সিদ্ধান্তকে একহাত নিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সঙ্গে তার বক্তব্য, বিরাট কোহালি শূন্য করলে অনুষ্কা শর্মাকে দায়ী করা হয়, এটা অর্থহীন।

‘‘অনেক দলের ক্ষেত্রেই দেখি, যার মধ্যে ক্রিকেট দলও রয়েছে, যে স্ত্রী বা বান্ধবীকে সফরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।

তাতে দলের ছেলেদের মনঃসংযোগ নষ্ট হবে। এর অর্থ কী? মেয়েরা এমন কী করে যে, ছেলেদের মনঃসংযোগে ব্যঘাত ঘটবে? আসলে এই ধারণাটা একটা গভীর সমস্যা থেকে উঠে এসেছে।

যেখানে বলা হয়, মহিলারা মন বিক্ষিপ্ত করে দেয়, সে কখনও শক্তি হয়ে উঠতে পারে না,’’ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন সানিয়া।

বিশ্বকাপে পাকিস্তানের হারের জন্য তাকে দায়ী করা নিয়ে প্রশ্ন করলে সানিয়া বলেন, ‘‘আমি তো ওদেশের মেয়েও নই, আমার আর কী ক্ষমতা থাকতে পারে।’’

এই প্রসঙ্গেই সানিয়া বিরাট-অনুষ্কাকে নিয়ে বলেন, ‘‘বিরাট যদি শূন্য রান করে, তা হলে অনুষ্কা শর্মাকে দায়ী করা হয়। বিরাটের শূন্য করার সঙ্গে অনুষ্কার কী সম্পর্ক? এর কোনো অর্থ হয় না।’’

তার আরো মন্তব্য, এটা প্রমাণ হয়ে গেছে যে দলগত খেলায় পুরুষরা সফর চলাকালীন স্ত্রী, বান্ধবী, পরিবার সঙ্গে থাকলে আরো ভালো পারফর্ম করতে পারে। কারণ নিজের ঘরে আসার পরে তারা আরো খুশি হয়ে ওঠে।

‘‘ওদের আর শূন্য ঘরে ফিরে আসতে হয় না তখন। একসঙ্গে নৈশভোজেও যেতে পারে। স্ত্রী বা সঙ্গিনী সঙ্গে থাকলে সেটা সেই খেলোয়াড়কে আরো সমর্থন, ভালবাসা দেয়,’’ বলেন সানিয়া।

দক্ষিণ এশিয়ায় জাতিসঙ্ঘের শুভেচ্ছাদূত সানিয়া একই সঙ্গে মেয়েদের খেলোধুলোয় আসার জন্য আরো উৎসাহ দেওয়ার কথাও বলেন।

তার মন্তব্য, তিনি যখন টেনিস খেলা শুরু করেন তখন মেয়েদের মধ্যে আদর্শ হিসেবে এক জনই ছিলেন।

তিনি পি টি ঊষা। এখন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল, জিমন্যাস্ট তারকা দীপা কর্মকারদের মতো প্রেরণা রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কোহালি ০ করলে দায়ী অনুষ্কা!

প্রকাশিত : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯