০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

সোনাজয়ীদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সংবর্ধনা

কানাডা’র মনট্রিলে অনুষ্ঠিত কানাডা ওপেন চ্যাম্পিয়নশীপে সোনা জেতায় বাংলাদেশ তায়কোয়ানডো দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুরে স্বর্ণ পদক অর্জনকারী ০৩জন খেলোয়াড়কে সংবর্ধনা দেয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বাংলাদেশ তায়কোয়ানডো দলের টিম অফিসিয়াল হিসেবে চ্যাম্পিয়নশীপে অংশগ্রহন করা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্নসচিব(ক্রীড়া) মোঃ ওমর ফারুক, এনডিসি ও বাংলাদেশ তায়কোয়ানডো দলের কোচ হিসেবে চ্যাম্পিয়নশীপে দায়িত্ব পালন করা ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন ও স্বর্ণপদক অর্জনকারী খেলোয়াড়দের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কঠোর পরিশ্রম দ্বারা ভবিষ্যতে আরো বেশি বেশি স্বর্ণ পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াকে আরো সমৃদ্ধশালী ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ শিখরে উন্নীত করার তাগিদ দেন।

তায়কোয়ানডো কানাডা’র ব্যবস্থাপনায় ০৪ দিনব্যাপী কানাডা’র মনট্রিল শহরে অনুষ্ঠিত ” ২০১৯ Canada Open” চ্যাম্পিয়নশীপে ০৮(আট) সদস্য বিশিষ্ট বাংলাদেশ তায়কোয়ানডো দল অংশগ্রহন করে।

চ্যাম্পিয়নশীপে পুমসে ক্যাটাগরীতে অনুর্দ্ধ ৩০ বছর পুরুষ সিনিয়র (দলীয়) বিভাগে বাংলাদেশ তায়কোয়ানডো দলের মাসুদ খান, উজ্জ্বল কুমার দেব ও আব্দুল্লাহ আল নোমান অংশগ্রহন করে ০৩টি স্বর্ন পদক অর্জন করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সোনাজয়ীদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সংবর্ধনা

প্রকাশিত : ১২:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯