‘টেলিভিশনে-পত্রিকায় দেখলাম খেলোয়াড়রা ধর্মঘট ডেকেছে। দাবিগুলো যৌক্তিক। তারা সব খেলা থেকে বিরত থাকার ঘোষণাও দিয়েছে। তবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না।’ বোর্ডের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
এর আগে ক্রিকেটারদের ১১ দফা দাবি ও তাদের ডাকা ধর্মঘট নিয়ে মিরপুরে মঙ্গলবার দুপুরে জরুরি বৈঠকে বসেন বোর্ড সভাপতি ও পরিচালকরা।
তিনি আরো বলেন, এ আন্দোলন অপ্রত্যাশিত। কারণ, আমার সঙ্গে প্রতিটা খেলোয়াড়দের ব্যক্তিগত যে সম্পর্ক তা সবাই জানে।
তিনি বলেন, আমার মত খেলোয়াড়দের সঙ্গে এত যোগাযোগ কেউ মেনটেইন করে না। কোন খেলোয়াড় কি একটা কথা বলতে পারবে যে আমাদের কাছে কিছু চাইছে আর আমার দেইনি?
২৪ কোটি টাকা আমরা ১৫ জন ক্রিকেটারকে বোনাস দিয়েছি। তারপর ও টাকার জন্য তারা খেলা থেকে বিরত থাকবে। আমার এইটা বিশ্বাস ও হচ্ছে না। আমি আসলে বিস্মিত। কী কারণে আমি বিস্মিত, তা বোঝাতে একটু সময় লাগবে আপনাদের। আসলে ক্রিকেটারদের সঙ্গে তো আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক।’
বিসিবি সভাপতি বলেন, ‘ওরা ক্রিকেটের উন্নয়নের কথা বললেও আমি ওদের ধর্মঘট থেকে উন্নয়নের কিছু পাই না। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটকে ডিস্টাব্লিস করার উদ্দেশ্যে কেউ পেছন থেকে ষড়যন্ত্র করছে। কারা দেশের বিরুদ্ধে কাজ করছে, সেটা বের করা জরুরি।
বাইরে কে করছে, তা আমরা জানি। দলের ভেতরে কে এমন করছে, সেটা বের করব শিগগিরই। ভেতরে ভেতরে কে ষড়যন্ত্র করছে, তা অটো বের হয়ে যাবে।’
২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হওয়ার কথা। কিন্তু ধর্মঘটের কারণে ক্যাম্প অনিশ্চিত। ক্যাম্প নিয়ে নাজমুল হাসান বললেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, খেলোয়াড়েরা যদি যোগ দেয় তো দেবে, নয়তো দেবে না। ক্যাম্পে যদি যোগ না দেয়। তাহলে কিছু করার থাকবে না। হ্যাঁ, ওরা বসতে চাইলে আমরা রাজি আছি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























