০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জনসংখ্যা নিয়ন্ত্রণে সানাইর নতুন মিশন

  • ইউসুফ দিপু
  • প্রকাশিত : ০৯:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • 225

জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন মিশনে নেমেছেন সানাই মাহবুব সুপ্রভা। কাজ করেছেন চলচ্চিত্রেও। জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার কনডমের বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। কনডমের নাম ‘Seduction level up’ । বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ (জন)। সম্প্রতি ঢাকার বনানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে জানিয়ছেন সানাই। বিজ্ঞাপনে সানাইর বিপরীতে মডেল ছিলেন নয়ন আহমেদ।

কনডমের বিজ্ঞাপনে মডেল হওয়া নিয়ে সানাই বিজনেস বাংলাদেশকে বলেন, ‘Seduction level up’ কনডমের বিজ্ঞাপনটি গত ২২ অক্টোবর শুটিং শেষ হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সুখী দাম্পত্য জীবন গড়তে বিজ্ঞাপনটি ভুমিকা রাখবে।

সানাই আরও বলেন, এইটি আমার প্রথম বিজ্ঞাপন। আমি ভীষন আনন্দিত নতুন এই বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে। গল্প নির্ভর এই বিজ্ঞাপনটি খুব শিগগিরই ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।

কনডমের বিজ্ঞাপন করেনতুন করে সমালোচনার বিষয়ে সানাই বলেন, আজকাল আমি যা কিছুই করি তাতেই সমালোচনার স্বীকার হতে হয়। তবে এ বিজ্ঞাপন নিয়ে কে কি বললো তাতে আমায় কিছু যায় এসে না। তাছাড়া যেহেতু এটি একটি সামাজিক গণ সচেতনতা মূলক পণ্যের বিজ্ঞাপন সেহেতু আমার ধারনা সবার কাছে আমি প্রশংসিত হব। আর এমনিতেই আমি আমার নিজের মতো করে সব কাজ গুছিয়ে করেছি। পরে কি হবে সেটা ভেবেই কাজ করি।

সানাই বেশকিছেু গানের ভিডিওতে কাজ করেছেন। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ‘ময়নার ইতিকথা’ ছবির কাজ শেষ করেছেন, আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে। গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪.৭’ নামের এই ছবির মহরত হলেও এখনো শুটিং শুরু হয়নি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

জনসংখ্যা নিয়ন্ত্রণে সানাইর নতুন মিশন

প্রকাশিত : ০৯:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯