০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

আবারো ভাইরাল রানু মণ্ডলের গানের ভিডিও

গায়ক, সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে রানু মণ্ডলের ‘তেরি মেরি কাহানি’ বেশ জনপ্রিয় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে গানের ভিডিও বেশ ভাইরালও হয়েছিল। তারপর থেকেই ফের রানু মণ্ডলের গানের নতুন ভিডিওর জন্য যেন অপেক্ষা করছিল সোশ্যাল মিডিয়ার অসংখ্য শ্রোতা, দর্শক।

সম্প্রতি ছবি মুক্তির ২৪ বছর পূর্ণ করে ২৫-এ পা দিল শাহরুখ খান এবং কাজলে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আর দীপাবলিতে একটি বাংলা রিয়্যালিটি শো-এ ছবির বিখ্যাত সেই গানটি শোনা গেল রানু মণ্ডলের কণ্ঠে।

কারণ, রানুর কণ্ঠে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গান আর সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। দাবানলের মতো দ্রুত হাতে হাতে ছড়িয়ে পড়ছে রানুর এই গানটি।

একসময় রাণাঘাট স্টেশনে গান গেয়ে যাকে অন্ন সংস্থানের ব্যবস্থা করতে হত, এখন সেই রানু মণ্ডল সোশ্যাল মিডিয়ার দৌলতে দেশের বিনোদন জগতের বেশ পরিচিত নাম। জনপ্রিয় একটি রিয়েলিটি শো-এ রানুর গান শুনে মুগ্ধ হয়ে যান হিমেশ রেশমিয়া।

রানুকে দিয়ে প্লে-ব্যাক করান তার নিজের ছবিতে। রানুর কণ্ঠে ‘তেরি মেরি কাহানি’ শ্রোতাদের মন জয় করে নেয়। হিমেশ রেশমিয়ার পরিচালনায় ‘তেরি মেরি কাহানি’ ছাড়াও ‘আদত’ আর ‘আশিরী মে তেরি সামিল’ মোট তিনটি গান গেয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আবারো ভাইরাল রানু মণ্ডলের গানের ভিডিও

প্রকাশিত : ১২:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯