০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মিশা-জায়েদদের শপথ ৩০ অক্টোবর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর । গত ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে মিশা-জায়েদ প্যানেল।

৩০ অক্টোবর রাজধানীর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে সকাল ১১টায় দুই বছরের জন্য শপথ গ্রহণ করবে নবনির্বাচিত কমিটি। শপথবাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনের প্রধান ইলিয়াস কাঞ্চন। শপথ অনুষ্ঠানে চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, কলাকুশলীসহ অনেকে উপস্থিত থাকবেন।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৫জন। এবারের নির্বাচনে সহ-সভাপতির পদে মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চিত্রনায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে ফরহাদ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, সুব্রত, জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে প্রার্থী হয়েছিলেন ১৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

মিশা-জায়েদদের শপথ ৩০ অক্টোবর

প্রকাশিত : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯