০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

তুলনার ভয়ে অনাগ্রহী অভিনয়ে

বাবা বলিউডের সুপারস্টার। তার ছেলে বলিউডে আসবেন এমনটা ভেবে নেওয়া অস্বাভাবিক না। এ নিয়ে চর্চাও হয়েছে বেশ। সে সময় শোনা গিয়েছিলো শাহরুখ পুত্র আরিয়ান অভিনয়ে আসবেন। কিন্তু সেই খবর বাতিল করে দিলেন শাহরুখ খান।

ডেভিড লেটারম্যানের জনপ্রিয় টক শো ‘মাই নেক্সট গেস্ট’ অনুষ্ঠানে শাহরুখ জানালেন নতুন খবর। বললেন আমেরিকায় ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করলেও, অভিনয়ের প্রতি তার আগ্রহ নেই।

এক সময় আগ্রহী হয়েও কেন মত বদলালেন আরিয়ান? তার উত্তরও দিয়েছেন শাহরুখ। ‘আমার ছেলে অভিনয় করবে, এটা মনে করা স্বাভাবিক। কিন্তু আরিয়ান জানিয়েছে, ও অভিনয় করতে চায় না।

কারণ তাতে অবধারিতভাবে আমার সঙ্গে তুলনা চলে আসবে। যদি ভাল কাজ করে, তা হলে সবাই বলবে, শাহরুখ খানের ছেলে বলে কথা। যদি খারাপ করে তখন বলবে, বাবা কী ছিল আর ছেলে কী হয়েছে!’ এর চেয়ে অভিনয় থেকে দূরে থাকাই ভাল মনে করছে আরিয়ান।’

সুপারস্টার বাবার সন্তানদের চাপে ভেঙ্গে পড়ার ইতিহাস নতুন নয়। অভিষেক বচ্চন সেভাবে সফল হননি। জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর ব্যর্থ। ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো।

ফিরোজ খানের ছেলে ফারদিন খানও বেশি দিন টিকতে পারেননি বলিউডে। শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খানকেও খুঁজে পাওয়া যায়না।

বলিউডের সফল বাবা-মায়ের ব্যর্থ সন্তানের তালিকা অনেক দীর্ঘ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

তুলনার ভয়ে অনাগ্রহী অভিনয়ে

প্রকাশিত : ০১:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯