০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বানসালির ছবিতে গায়ক রণবীর?

দীপাবলিতে নতুন সিনেমা ‘বাইজু বাওরা’র ঘোষণা দেন সঞ্জয় লীলা বানসালি। জানা গেছে এই ছবিতে একজন ক্লাসিক্যাল ধারার গায়কের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীর সিংকে প্রস্তাব দিয়েছেন বানসালি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটানা তিনটি ছবি করার পরে সঞ্জয় লীলা বানসালি বলেছিলেন তারকা নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন আনবেন তিনি। কিন্তু রণবীর সিং ছাড়া অন্য কারো ওপর যেন ভরসা করতে পারছেন না বানসালি। আর তাই প্রিয় তারকা রণবীরকেই নিজের ছবির জন্য আবারও প্রস্তাব দিয়েছেন তিনি। তবে রণবীর সিং রাজি হয়েছেন কিনা সেই ব্যাপারে এখনও জানা যায়নি।

জানা গেছে ‘বাইজু বাওরা’ গান নির্ভর সিনেমা। এখানে বাইজু বাওরা নামে এক মেধাবী ধ্রুপদী গায়ক ও সুরকারের জীবন কাহিনী উঠে আসবে।

বানসালি এখনই এই ছবির কাজে হাত দিচ্ছেন না। প্রথমে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ ছবির কাজ শেষ করে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি দিবেন। এরপর ‘বাইজু বাওরা’ ছবির কাজ শুরু করবেন। ২০২১ সালের দীপাবলিতে ‘বাইজু বাওরা’ মুক্তি পাবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বানসালির ছবিতে গায়ক রণবীর?

প্রকাশিত : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯