সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লীগ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লীগ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
জানা যায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানেই শাকিবের সঙ্গে মঞ্চ মাতানোর কথা রয়েছে বলিউডের নোরা ফাতেহির। শুধু তাই নয়, থাকবেন পাকিস্তানের আতিফ আসলামের। এছাড়াও দেখা যাবে প্রভাতী নায়ার ও হুসাইন খাজারওয়ালাকে।
টি-টেন লিগে এবার প্রথমবারের মত খেলছে বাংলাদেশের একটি দল। নাম ‘বাংলা টাইগার্স’। দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম।
এর আগে শাকিব খান- নোরার ঢাকায় দেখা হয়েছে। বাংলাদেশের একটি সিনেমা তাদের স্কিন শেয়ার করার কথা রয়েছে।
এদিকে সম্প্রতি প্রথমবারের মতো ঢাকায় অুনষ্ঠিত হল ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’। এতে দেশের সেরা নায়ক হয়েছেন শাকিব খান ও জনপ্রিয় সিনেমার পুরস্কার পেয়েছে শাকিব খান প্রযোজিত ও অভিনীত পাসওয়ার্ড ।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























