০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

একসঙ্গে তিন চরিত্রে তাসকিন

তাসকিন রহমান‘আদি’ দিয়ে শুরু হলেও ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেতা তাসকিন রহমান। এ ছবিতে বেশ কয়েকটি বেশভূষায় হাজির হন তিনি। এবার এই তরুণ খল অভিনেতা আসছেন একসঙ্গে তিনটি চরিত্র নিয়ে। নতুন এ চলচ্চিত্রের নাম ‘গিরগিটি’। এটি তৈরি করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্যতম সহপরিচালক সৌরভ কুণ্ডু। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ।

নির্মাতা সৌরভ কুণ্ডু বলেন, ‘এখানে তাসকিনকে একজন জাত অভিনেতা হিসেবে দেখা যাবে। পুরোটাই রহস্যঘেরা। আমরা শিগগিরই ছবির শিল্পী ও কুশলীদের পরিচয় করিয়ে দেব।’

এদিকে তাসকিন রহমান বলেন, ‘ছবির গল্প খুবই শক্তিশালী ও ব্যতিক্রমী। এমন ভিন্ন ধারার গল্প যদি বছরে ৬টাও রিলিজ পায়, তাহলে দেশের চলচ্চিত্রের চিত্রই বদলে যাবে।’

পরিচালক জানান, আগামী ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে। এরইমধ্যে পাণ্ডুলিপি তৈরি কাজ শেষ পর্যায়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

একসঙ্গে তিন চরিত্রে তাসকিন

প্রকাশিত : ০৪:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯