শাকিব খানের পাগল মন খ্যাত শিল্পী অশোক সিং ও নদীর গাওয়া গানে ঠোঁট মেলালেন নায়ক আরজু ও আরোহী । গানের শিরোনাম একমুঠো আদরে। গানটি লিখেছেন সুদঅপ কুমার দীপ ও সুর করেছেন আউযুস। সিনেমার নাম ‘আগুনে পোড়া কান্না’। গানটির কোরিওগ্রাফি করেছেন মনজুর আহমেদ।
সম্পতি সুনামগঞ্জের মনোরম লোকেশনে গানটির শুটিং শেষ হয়েছে। গানটি সম্পর্কে সিনেমার নায়ক আরজু বিজনেস বাংলাদেশকে বলেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী অশোক সিং ও নদী গানটি গেয়েছেন। রোমান্টিক মায়া মাখা গানের কথার সঙ্গে সুন্দর সুর, নান্দনিক গায়কী রয়েছে, আশা করি গানটি সব শ্রেনীর দর্শক পছন্দ করবে।
আরজু অভিনীত প্রথম সিনেমা প্রায় একযুগ আগে মুক্তি পেয়েছিলো ‘তুমি আছো হৃদয়ে’। হাছিবুল ইসলাম মিজান পরিচালিত এই ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েই প্রশংসা কুড়িয়েছিলেন এই ছবির নায়ক কায়েস আরজু। এবছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল তার ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি।
গত মে মাসে শুরু করেছিলেন নতুন সিনেমার কাজ। টানা কাজ করে এরইমধ্যে শেষ করেছেন ছবিটির বেশির ভাগ অংশের। মেহেদি হাসান ঈশা পরিচালিত এই ছবিটির নাম ‘আগুনে পোড়া কান্না’। গানের অংশ ছাড়া বাকী অংশের কাজ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। শুটিংয়ের সাথে শেষ হয়ে গিয়েছে সেই অংশের এডিটিংও। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির ডাবিংও। খুব শিগগিরই মুক্তি পাবে ছবিটি।
‘আগুনে পোড়া কান্না’ নিয়ে আরজু বলেন, একদম মৌলিক ও সামাজিক গল্পের একটা ছবি। আমাদের সমাজে নিত্যদিনের ঘটনার সাথে মিল খুঁজে পাবে দর্শক। এই গল্পে রোমান্টিকতার চেয়ে ট্র্যাজেডি বেশি। দর্শকরা অন্যরকম একটা স্বাদ পাবে বলে বিশ্বাস করি।
ছবিটির চিত্রনাট্য করেছেন পিজি মোস্তফা। আরজু ঔ আরোহী ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন আলেক জান্ডার বো,সাদেক বাচ্চু,ঝিলিক, বরদা মিঠু, শিমু ও ড্যানিরাজ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে এনআর মাল্টিমিডিয়া।
২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন আরজু। এরপর বাজাও বিয়ের বাজনা, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, মন তোর জন্য পাগল, সেই তুমি ও আমার প্রেম আমার প্রিয়া ছবিতে অভিনয় করেন সময়ের আলোচিত এই নায়ক।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























