১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কারিনা কাপুর

পরিবারের কোনো সদস্য ক্রিকেটার ছিলেন না। সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হওয়ার পর ‘বুক ফুলিয়ে’ বলতে পারছেন, ‘আমার শ্বশুর কিংবদন্তী ক্রিকেটার। তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন।’ সেকারণেই হয়তো বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ক্রিকেটের প্রতি মায়া জন্মেছে। এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন পর্বে দেখা যাবে এই সুন্দরীকে।

আগামীবছর বৈশ্বিক এই আসরের ট্রফি উন্মোচিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। নারী ও পুরুষ দুই বিভাগের আসরের ট্রফি উন্মোচন করবেন কারিনা।

বলিউডের এই অভিনেত্রী বেশ গর্বের সঙ্গে বলেন, ‘মর্যাদাপূর্ণ এই আয়োজনের অংশ হতে পেরে সম্মানিতবোধ করছি। যেসব নারী তাদের স্বপ্নপূরণে নিজ দেশের হয়ে খেলেন আমি তাদের উত্সাহিত করতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের মাথা উঁচু করে দাঁড়ানো নিঃসন্দেহে ক্ষমতায়নের উদাহরণ।’

কারিনা আরো বলেন, ‘এমন একটি আসরে অংশ নেওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। অভিনয়ের পাশাপাশি এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত হলে আরো বেশি মানুষের ভালোবাসা পাওয়া যায়। আমি সেটাই চাই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কারিনা কাপুর

প্রকাশিত : ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯