০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফের বিয়ের পিঁড়িতে জুন মালিয়া!

প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও।

তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

এখন শোনা যাচ্ছে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বরে হতে চলছে জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান।

জুন মালিয়া বলেন, ‘আগামী ১ ডিসেম্বর বিয়ে করছি। ছোটখাটো অনুষ্ঠান হবে।’ সৌরভের সঙ্গে জুনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গিনীকে নিজের হাতে বড় করে তোলেন জুন।

দুই ছেলেমেয়েই শৈশব পেরিয়ে প্রায় যৌবনে। তাই এবার নিজের জন্য নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন জুন, জানাচ্ছে তার ঘনিষ্ঠ মহল।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ফের বিয়ের পিঁড়িতে জুন মালিয়া!

প্রকাশিত : ১০:৩৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯