০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি

গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

নবনির্বাচিত সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, জাকির হোসেন, ফরহাদ, জয় চৌধুরী, আসিফ ইকবাল, জেসমিনসহ অন্য শিল্পীরা।

তারা সেখানে দোয়া পড়ে আয়োজনের সমাপ্তি করেন।

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জানালাম।

সবাই দোয়া করবেন, আমরা যেন চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি। উল্লেখ্য, গত ২৫ শে অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চলচ্চিত্র শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯