০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

কলকাতার জনপ্রিয় নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ছবিতে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন জয়া আহসান।

এই ছবির জন্য বহু চলচ্চিত্র সমালোচকের থেকে প্রশংসা পেয়েছেন তিনি। ৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘কণ্ঠ’।

জয়া আহসান জানান, ‘কণ্ঠ’ এমন একটি ছবি যার কোনও দেশ, কাল, বর্ণ নেই। এটা সবসময়ের গল্প। অনুপ্রেরণার গল্প। এই গল্প যে কোনও দেশের মানুষকে প্রেরণা জোগাবে। কলকাতায় করা আমার কোনও ছবি এই প্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে।

তার উপর কণ্ঠের মতো গুরুত্বপূর্ণ একটি ছবি বাংলাদেশের দর্শক দেখতে পাবে। তাদের ভীষণ আগ্রহ রয়েছে। তারা হতাশ হবেন না। আমার মনে হয় বাংলাদেশের দর্শক ছবিটির সাথে একাত্ম হতে পারবে।

গলায় ক্যান্সার আক্রান্ত বিভূতি চক্রবর্তীর জীবনকাহিনি অবলম্বনেই এই ছবির গল্প তৈরি হয়েছে। যার মূল ভূমিকায় শিবপ্রসাদ। নাম অর্জুন মল্লিক। পেশায় রেডিও জকি বা আরজে। যার কাছে ‘কণ্ঠ’ই সব। কথা বেঁচেই উপার্জন আর কথোপকথনেই যার তৃপ্তি। কিন্তু কর্কটের মতো মারণ রোগ সেই কণ্ঠই কেড়ে নিল তার থেকে।

হতাশা, রাগ, অভিমান চেপে বসল তার মনে। স্বামীকে সুস্থ করে তোলার লাগাতার চেষ্টা করে চলেছেন স্ত্রী। সাহায্য নিয়েছেন স্পিচ থেরাপিস্টেরও। যে ভূমিকায় অবতীর্ণ জয়া আহসান। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সকলে মিলে পারবেন কি ‘কণ্ঠ‘ ফেরাতে? নাকি অন্যভাবে নিজেকে মেলে ধরবেন অর্জুন?

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘কণ্ঠ’

প্রকাশিত : ১১:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯