০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এফডিসিতে নায়িকা অধরার বিয়ে

গত কয়েকদিন ধরেই জাঁকজমকভাবে সেট নির্মাণ করে এফডিসিতে টানা শুটিং চলছে উন্মাদ ছবির। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। ছবিতে জুটি বেঁধেছেন অধরা খান ও জিয়াউল রোশান।

এফডিসিতে এই লটের শুটিংয়ে বধূ বেশে দেখা গেলো চিত্রনায়িকা অধরাকে। রোশানের সঙ্গে অধরার বিয়ের দৃশ্য ধারণ করা হলো। অনেকে দেখলে হয়তো ভাববেন তারা মনে হয় সত্যিই বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু না, ছবির গল্পের কারণেই বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি।

প্রথমবার বউ সাঁজার আনন্দটা ভালোই উপভোগ করলেন অধরা। অনুভূতিটাও দারুণ বলে জানিয়েছেন অধরা। সেটের সবাই নাকি নায়িকার বধূ লুকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

গেল ২৫ অক্টোবর এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ২৯ অক্টোবর থেকে শুটিং শুরু হয়। উন্মাদ’র দ্বিতীয় লটের শুটিং মাস খানেক পরে শুরু হবে। শিগগিরই ছবিতে আরও একজন নায়ক যুক্ত হওয়ার কথা রয়েছে।

অধরা খান অভিনীত উম্মাদ চতুর্থ চলচ্চিত্র। আগে নায়ক, মাতাল নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। অন্যদিকে তার অভিনীত পাগলের মতো ভালোবাসি মুক্তির অপেক্ষায়। কিন্তু আগের তিন ছবির কোনোটিতেই বিয়ের দৃশ্যে কাজ করা হয়নি নায়িকার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

এফডিসিতে নায়িকা অধরার বিয়ে

প্রকাশিত : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯