১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

এক মেয়রের মৃত্যুতে কাঁদলেন আরেক মেয়র

একসঙ্গেই নগর পিতার আসনে বসেছিলেন দু’জন। কিন্তু একজন আরেকজনকে ছেড়ে পাড়ি দিলেন ওপারে। সে শোক কিছুতেই সহ্য করতে পারছেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে কাঁদলেন তিনি। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে বনানীতে তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। এসময় তিনি আনিসুল হকের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চান।

সাঈদ খোকন বলেন, আনিসুল হকের এই মৃত্যুটা আমাদের জন্য অপ্রত্যাশিত। হঠাৎ করে অসুস্থ হয়ে এভাবে চলে যাবেন ভাবতেও পারেনি। তার এ শূন্যতা সহজে পূরণ হবে না।

তিনি আরো বলেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নই। সবারই ভুল ত্রুটি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে গুন দিয়ে তৈরি করেন তেমনিভাবে তার ভুলও থাকে। চলার পথে আনিসুল হকের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এদেশের মানুষ এ শহরের মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার ছোট ভাই হয়ে আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

ট্যাগ :

মোবাইলে কথা বলতে গিয়ে অফিসে দেরি! মহাদেবপুরে খাদ্য কর্মকর্তার অদ্ভুত যুক্তি”

এক মেয়রের মৃত্যুতে কাঁদলেন আরেক মেয়র

প্রকাশিত : ০৭:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭