০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এমপি বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুতে মারা গেছেন।

জানা যায়, বেঙ্গালুরুতে দেবী শেঠীর নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এছাড়াও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এমপি বাদলের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১২:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯