১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মিমের জন্মদিন আজ

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • 126

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন রোববার (১০ নভেম্বর) । ২০০৭ সালের সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পথ চলা শুরু করে সময়ের আলোচিত এই অভিনেত্রী। আজ তার জন্মদিন। বিজনেস বাংলাদেশ’ পরিবার থেকে মিমকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।

গ্ল্যামার, সাবলীল বচনভঙ্গি আর অনবদ্য অভিনয়গুণে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল একটি নাম বিদ্যা সিনহা সাহা মীম। রাজশাহী জেলার বাঘা উপজেলায় আজকের দিনে (১০ নভেম্বর) জন্মগ্রহণ করেন তিনি। মিমের বাবা বিরেন্দ্র নাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিনী। বাবার চাকরিসুত্রে ভোলা জেলা এবং কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময়। ভোলাতে কেটেছে তার শৈশব। এসএসসি , এইচএসসি দিয়েছেন কুমিল্লায় এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষাতে স্নাতক সম্পন্ন করেন। তবে মিমের কাছে প্রিয় জেলা তার জন্মস্থান রাজশাহী। মিমের ছোট একটি বোন আছে যার নাম প্রজ্ঞা সিনহা সাহা মমি।

ছোট বেলা থেকেই তিনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠছেন। শোবিজে আসার ক্ষেত্রে পরিবারের ইতিবাচক সাড়া মীমকে আত্ববিশ্বাসী করে তোলে।
২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট লাভ করলে শোবিজের দরজা খুলে যায় তার জন্য।

একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।সেই ছবিতে মিম অভিনয় করেছিলেন জাহিদ হাসান, ফেরদৌস ও মেহের আফরোজ শাওনের সঙ্গে।প্রথম ছবিতেই জানান দিয়েছিলেন নিজের অভিনয় প্রতিভা। প্রথম চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।

২০০৯ সালে ক্যারিয়ার দ্বিতীয় চলচ্চিত্র ‘আমার প্রাণের প্রিয়া’ মুক্তি পাই বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। ছবিটিতে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।এই চলচ্চিত্রের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হন।
এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন।
২০১২ সালে “এক হাজার টাকা” শিরোনামের একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। এর পরের বছর মিজানুর রহমান আরিয়ানের অপরাধধর্মী ট্রাম্প কার্ড এবং এরই অনুবর্তী পর্ব ট্রাম্প কার্ড ২ তে একই বছরে অভিনয় করেছেন।

এরপর লম্বা বিরতি নিয়ে ২০১৪ সালে পহেলা বৈশাখে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের গল্পে তার বিপরীতে অভিনয় করেন ইমন ও কল্যাণ কোরাইয়া।এ চলচ্চিত্রে তার গ্ল্যামার প্রশংসিত হয়। এই চলচ্চিত্রে সমাজকর্মী ‘কবিতা’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
এরপর তার পরবর্তী চলচ্চিত্র মুক্তি পাই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আরিফিন শুভ ও মৌসুমী।
২০১৫ সালের ঈদুল ফিতরে মীমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্ম পাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছিল। সে বছরের ৪ ডিসেম্বর রাজা চন্দ পরিচালিত যৌথ প্রযোজনায় নির্মিত ব্ল্যাক সিনেমাটি মুক্তি পাই বিপরীতে অভিনয় করেছিলেন সোহম।

২০১৬ সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মীম অভিনীত সুইটহার্ট। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন রিয়াজ। বছরের শেষে ১৬ ডিসেম্বর মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
২০১৭ সালে ফেব্রুয়ারিতে মুক্তি পায় তানিয়া আহমেদের পরিচালনায় ভালোবাসা এমনই হয়।এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইরফান সাজ্জাদ। এরপরে মুক্তি পাই ইয়তি অভিজান ও দুলাভাই জিন্দাবাদ।
২০১৮ তে মুক্তি পেয়েছিল পাষাণ , আমি নেতা হব, ও সুলতান । বিপরীতে যথাক্রমে অভিনয় করেন ওম , শাকিব খান ও জিৎ।
২০১৯ এর শুরুতে মুক্তি পেয়েছে কলকাতা একক প্রযোজনায় নির্মিত থাই কারি। ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দাগ হৃদয়ে। এ মুভির জন্য তিনি পেয়েছেন ভারত বাংলাদেশ ফিল্ম এওয়ার্ডের বিশেষ জুরি পুরস্কার। বছর শেষে ২৭ সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত সাপলুডু। বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বাহিরের বেশি কিছু দেশে এখনো ব্যবসা করে চলেছে।

এ বছর এ সকল সিনেমা ছাড়াও তিনি নীল দরজা এবং বিউটি এন্ড দ্যা বুলেট শিরোনামের দুইটি ওয়েব সিরিজ কাজ করেছেন।

মুক্তি অপেক্ষায় আছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ এতে আরো অভিনয় করছে শরিফুল রাজ, ইয়াশ রোহান ও অন্যান্য। এছাড়াও ইত্তেফাক শিরোনামের নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন তিনি নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিরিজে কাজ করেছেন।
অভিনয়ের বাইরে মিম একজন লেখক হিসেবেও পরিচিত। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয়। তার পরের বছর ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস ‘পূর্ণতা’।

জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘আজকের এই দিনটিতে আমি পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করি। বিশেষ কোনো আয়োজন নেই আজকের এই দিনে।’ জন্মদিনের রেশ শেষ হতে না হতেই আগামীকাল থেকে মিম রায়হান রাফির পরিচালনায় আবারও ‘পরাণ’ সিনেমার কাজ শুরু করবেন। টানা বেশ কয়েক দিন এই সিনেমার কাজ শেষে আগামী ২০ নভেম্বর থেকে রায়হান রাফিরই পরিচালনায় ‘ইত্তেফাক’ সিনেমার কাজ শুরু করবেন মিম।

‘পরাণ’ সিনেমাতে মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ এবং ‘ইত্তেফাক’ সিনেমাতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। গেল মাসে মুক্তি পেল মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটি। এতে তিনি পুষ্প চরিত্রে অভিনয় করে ছিলেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

মিমের জন্মদিন আজ

প্রকাশিত : ০১:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯