০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নকল সার বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ও বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জেলার সরাইল উপজেলার চুন্টা বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স জীবন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিনজেনটা এর নকল মাইক্রোনিউট্রিয়েন্ট( পুষ্টিবর্ধক) থিউভেট ও গ্রোজিন বিক্রয় করছিলো। পরে সেগুলো উদ্ধার করে ও ধ্বংস করে। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নিজেদের দোষ ও দায় স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্য থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জীবন ট্রেডার্সকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ করে ও আদায় করে। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,উক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড আর সংঘটিত করবেনা বলে স্বীকারোক্তি দিয়েছে। তাহলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ বিধান প্রয়োগ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নকল সার বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬