০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএলে নতুন নাম পেলো চার দল

গেল সপ্তাহে বিসিবিতে বিপিএল সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘বঙ্গবন্ধু বিপিএলে’ অংশ নেয়া সাত দলের পাঁচটি স্পন্সর চুড়ান্ত হয়ে গেছে। আর বাকি দু’টি দল খোদ বিসিবিই চালাবে। টিম স্পন্সরদের নাম ঘোষণা করার পর চারটি দলের নামও ঠিক করে ফেলেছে তারা। শুধু তাই নয়, সেই চারটি দলের লোগোও ঠিক করে ফেলেছে তারা।

ঢাকার দলের স্পন্সর হচ্ছে যমুনা ব্যাংক। তারা নিজেদের দলের নাম দিয়েছে ঢাকা নওয়াব। জিভানি ফুটওয়্যার কোম্পানি স্বত্ব কিনেছে সিলেটের দলের। তারা নাম দিয়েছে সিলেট থান্ডার্স। চট্টগ্রামের দলের স্বত্ব কিনেছে আকতার গ্রুপ। তারা চট্টগ্রামের নাম দিয়েছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহীর স্বত্ব কিনেছে আইপিসি। তারা নাম দিয়েছে রাজশাহী রানার।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিপিএলে নতুন নাম পেলো চার দল

প্রকাশিত : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯